ঢাকাSunday , 15 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা ভূমিহীন সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 15 September 2019, 22:02

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নিজ অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মো. মোমিন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন জেলা ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা সৈয়দ জয়নুল আবেদীন (জসি)। সভায় বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি তৈয়িবুর রহমান বনো, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খোরশেদ আলী, দপ্তর সম্পাদক মো. কুদ্দুস আলী, কার্যকারী সদস্য মো. গফফার আলী, মো. ইব্রাহিম ফকির, মো. আকবার আলী, মো. আবু বকর, মো. নূর আলী, আবুল কালাম, মো. গফফার আলী, আফরোজা বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন জেলার সমস্ত খাষ জমি ভূমিহীনদের মাঝে বণ্টন করতে হবে। যে সমস্ত খাসজমিতে ভূমিহীনরা বসে আছে তাদের নিজ নিজ নামে চিরস্থায়ী বন্দোবস্ত দিতে হবে। বক্তারা আরও বলেন, যে সমস্ত খাসজমি বড় লোকদের অধীনে আছে তাদের কাছ থেকে উদ্ধার করে যাচাই বাচাইকৃত ভূমিহীনদের নামে বন্দোবস্ত দিতে হবে। ভূমিহীন নেতা-কর্মীদের নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। খাল, নদীর পানি নিষ্কাশনের নামে ভূমিহীনদের খাল ও নদীর ধার থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এই সমস্ত ভূমিহীনদের খাস জায়গা দেওয়ার জন্য অনুরোধ করেন ভূমিহীন নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *