তালায় ২১পিচ ইয়াবাসহ আটক-২
তালা প্রতিনিধি: তালা উপজেলার আলাদিপুর মাককদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পেয়ারাতলা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের আলা উদ্দীনের ছেলে শাহিনুর মোড়ল (৩৫) ও হুগলাডাঙ্গা গ্রামের বাবুর আলী শেখের ছেলে মতিয়ার রহমান (৩৭)। থানা সূত্র জানায়, তালা থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান ও নিয়মিত ওয়ারেন্ট তামিল কালে সন্দেহ ভাজন দুই জনের দেহ তল্লাশী করে ২১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। রোববার সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply