ঢাকাSunday , 15 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ওমেরা এলপিজির রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 15 September 2019, 21:59

রাকিবুল ইসলাম: ‘ওমেরার সাথে, আগামীর পথে’ শ্লোগানে সাতক্ষীরা জেলা পর্যায়ের ওমেরা এলপিজির রিটেইলার সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়। ওমেরা গ্যাস সাতক্ষীরা পরিবেশক সবুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ। সম্মেলনে আরও বক্তব্য রাখেন ওমেরা গ্যাস সাতক্ষীরা এরিয়া ইনচার্জ মো. শরিফুল ইসলাম, টিএসও মহিবুল আলম খান, এমডিও আবুল হোসাইন, ইসমাইল হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ৭নং ওয়ার্ড সভাপতি মাসুদ আলী প্রমুখ। এ সময় বক্তারা ওমেরা এলপিজি সিলিন্ডার সংরক্ষণ, ব্যবহারের নিয়ম ও ওমেরা গ্যাস-সিলিন্ডারের গুনগত মান তুলে ধরেন। সম্মেলনে উপস্থিত শতাধিক রিটেইলারদের র‌্যাফেল ড্র, দুপুরের খাবার ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *