উত্ত্যক্তকারী তিন বখাটের ক্ষুরের আঘাতে স্কুলছাত্রী আহত
নিজস্ব প্রতিনিধি: উত্ত্যক্তকারী তিন বখাটের ধারালো ক্ষুরের আঘাতে আহত হয়েছে অষ্টম শ্রেণির ছাত্রী । রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের মুনজিতপুরে পুরাতন হাসপাতালের ভেতরের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।
ওই ছাত্রীর বড় ভাই জানান, সে একটি ভ্যানে করে মুনজিতপুরের লম্বাটালি এলাকায় আমাদের বাসা থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে একটি মোটর সাইকেলে আসা হেলমেট পরা তিন যুবক তার ভ্যান থামিয়ে তাকে উত্ত্যক্ত করতে থাকে। তারা তাকে ভ্যান থেকে টেনে হেঁচড়ে নামানোর চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে সে প্রতিবাদ করতেই তারা তাকে ধারালো ক্ষুর দিয়ে তিনটি আঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। তবে যাওর সময় এ কথা কাউকে জানালে তার আরও বিপদ হবে বলে হুমকি দিয়ে যায়।
তিনি আরো জানান এ বিষয়ে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বখাটেদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply