ঢাকাSunday , 15 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আধ্যাতি্মক ভাষায় চিরকুট লিখে নিখোঁজ হওয়া সাতক্ষীরার পুলিশ কন্সটেবলের ছেলে স্কুল ছাত্র মোহায়মিনুল চট্রগ্রাম থেকে উদ্ধার

admin
September 15, 2019 9:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আধ্যাতি্মক ভাষায় চিরকুট লিখে সাতক্ষীরা থেকে নিখোঁজ হওয়া পুলিশ কন্সটেবলের ছেলে স্কুলছাত্র মোহায়মিনুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে চট্রগ্রাম বন্দর এলাকা থেকে ইপিজেড থানা পুলিশ তাকে উদ্ধার করে।
মোহায়মিনুল ইসলাম মোমিন (১৪) সাতক্ষীরা সদর থানার পুলিশ কন্সটেবল মোস্তাফিজুর রহমানের ছেলে ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
মোহায়মিনুলের বাবা সাতক্ষীরা সদর থানার পুলিশ কন্সটেবল সৈয়দ মোস্তাফিজুর জানান, শনিবার গভীর রাতে তার কাছে তার ছেলেকে উদ্ধারের খবর আসে। তার নিখোঁজ ছেলেকে গ্রহণ করতে এরই মধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তার ব্যাংকার ছেলে আবদুল আহাদ। আহাদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, মোহায়মিনুল সুস্থ রয়েছে। এছাড়া রোববার সকালে সাতক্ষীরা সদর থানার এএসআই মাহমুদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টীম তাকে গ্রহণ করার জন্য চট্টগ্রাম রওনা হয়েছে। এই টীমে তিনি নিজেও রয়েছেন। তবে কোথায় কিভাবে তার ছেলেকে উদ্ধার করা গেছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানতে পারেননি। এর নেপথ্য কি রহস্য সে সম্পর্কেও কিছু জানতে পারেননি বলে জানান তিনি।
এর আগে শুক্রবার রাতে মোহায়মিনুল ইসলাম এশার নামাজ পড়ার কথা বলে শহরের মনজিতপুর এলাকার ভাড়া বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল সে। চিরকুট সে লিখে রেখে যায়, আমি গৃহ পলায়ন করি নাই। গৃহত্যাগ করিলাম। সত্যের সন্ধানে যাচ্ছি। আমাকে খোঁজাখুঁজি করে লাভ নেই। সত্যের মধ্যে সত্য আছে। কাজের ভেতরে কাজ আছে। দীর্ঘকালে আমাকে কেহ চিনে নাই, জানে নাই আমার কাজকে। আজ হয়তো প্রভুর অনুমতিক্রমে আমার সময় শেষ। তাই চলিলাম। ইহা স্বাভাবিক। অন্তত মুসলিমের পক্ষে। আমি সত্য লইয়াই আঁধার রাতে বাহির হইয়াছি
নিখোঁজের পর তার পরিবার জানায়, মোহায়মিনুল ন¤্র ভদ্র স্বভাবের ছেলে। ক্লাসে তার এক রোল। সে কোনো চক্রের খপ্পরে পড়ে থাকতে পারে। আধ্যাত্মিক কথাবার্তা লিখে সে বাড়ি ছেড়ে চলে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শনিবার মধ্যরাতে চট্রগ্রাম ইপিজেড থানা পুলিশ তাকে উদ্ধার করেছে। তাকে সাতক্ষীরায় ফিরিয়ে আনা হচ্ছে। কি কারণে বা কাদের সঙ্গে বাড়ি ছেড়ে সেখানে গিয়েছিল সেসব বিষয়ে এখনো জানা যায়নি। তবে, জিজ্ঞাসবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।