ঢাকাSunday , 15 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

admin ঢাকা
আপডেট: 15 September 2019, 20:47

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া  স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু গ্রামে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু (পশ্চিম) গ্রামের মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন যাবত উত্যাক্ত করে আসছিল ওই গ্রামের হোসেন আলী কারিকরের ছেলে মুছা কারিকর (২৬)। গত ১৩ সেপ্টেম্বর বেলা ২ টার দিকে ওই স্কুল ছাত্রীর বাড়ির অন্যান্য সদস্যরা দেবহাটা উপজেলাধীন আত্মীয় এর মৃত্যুর সংবাদ শুনে সেখানে যায়। এসময় স্কুল ছাত্রী বাড়িতে একা অবস্থান করছিল। এরই সূত্রধরে সুযোগ বুঝে মুছা কারিকর স্কুল ছাত্রীর বসতঘরে প্রবেশ করে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মুছা কারিকর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্কুল ছাত্রীর চাচা ১৪ সেপ্টেম্বর রাতে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *