ঢাকাSaturday , 14 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের চাম্পাফুলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 14 September 2019, 23:09

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’র সাইহাটি খাঁ পাড়া থেকে আশাশুনি উপজেলা পল্লী বিদ্যুতের চেয়ারম্যান ফেরদৌস গাইনের বিরুদ্ধে ১ কিলোমিটার বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়ার নামে প্রায় ১০০ গ্রাহকের কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সূত্র জানায়, গত ৩ বছর ধরে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে ঐ এলাকার সাধারণ মানুষের কাছ থেকে মিটার প্রতি দুই থেকে তিন হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। অথচ এখনও পর্যন্ত মিটার তো দূরের কথা একটা খুঁটির বৈদ্যুতিক কেবল টানানো হয়নি। সরেজমিন সাইহাটি খাঁ পাড়া গ্রামে গেলে সাইহাটি গ্রামের প্রবাসী জুলফিকারের পিতা রাশেদ খান জানান, পল্লী বিদ্যুতের চেয়ারম্যান ফেরদৌস আমার কাছ থেকে ১৩ হাজার টাকা মূল্যের একটি ফোন উপহার নিয়েছেন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে। একই ভাবে স্থানীয় মুনছুর আলী, রফিক, মকবুল, রুহুল আমিন, জান্টুর, খাদেম আলী এ প্রতিনিধিকে বলেন, আমরা ফেরদৌস গাইনকে বিদ্যুৎ লাইনের কথা বললে তিনি এখনও টাকা দাবি করেন এবং টাকা নেওয়ার কথা কাউকে বললে তিনি বিদ্যুৎ এর মিটার দেবে না বলে হুমকি প্রদান করেন। যার ফলে এতদিন মুখ খুলিনি। এ ব্যাপারে অভিযুক্ত ফেরদৌস’র কাছে জানতে চাইলে তিনি বলেন, তুমি কি আমার সম্পর্কে জানো? আমার যখন সময় হবে তখন আমি বিদ্যুৎ সংযোগ দেব। উল্লেখ্য: আশাশুনি উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ফেরদৌস গত কয়েক বছরে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। এক সময়কার নিম্ন মধ্যবিত্ত ফেরদৌস এখন এ সি সি এফ ব্যাংকের শেয়ার হোল্ডার, ইট ভাটার পার্টনার, আলিশান বাড়ি-গাড়ির মালিক। এমতাবস্থায় ভুক্তভোগীরা অতিদ্রæত বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়াও ফেরদৌস এর সহায় সম্পত্তির উৎস জানতে এবং অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *