বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বড়দল টু মানিকখালী সড়কের গোয়ালডাঙ্গা বাজারে পশ্চিম পাশে সড়ক দখল করে চলছে বালুর ব্যবসা। চলাচলের বিঘœ ঘটিয়ে রাস্তা বন্ধ করে বালুর স্তূপের সামনে ট্রাক দাঁড় করিয়ে চলে লোডিং-আন-লোডিং এর কাজ। প্রতিনিয়ত রাস্তায় বালুর স্তূপ আর বালুর ট্রাকের দখলে থাকায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটছে। সরেজমিনে দেখা গেছে, বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের হামেদ আলী ও আব্দুস ছালাম দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার অতিরিক্ত বালু বোঝাই ট্রাক’র কারণে রাস্তা বসে পিচ উঠে আনুমানিক ২০ ফুট জায়গা জুড়ে সড়কে ফাটল দেখা দিয়েছে। সড়কের অবস্থা দেখে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন ও কয়েকজন ছাত্রলীগ কর্মী, বালু ব্যবসায়ী হামেদ আলীর কাছে রাস্তা নষ্ট করার বিষয়ে জানতে চাইলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাৎক্ষনিক ছাত্রলীগ কর্মীরা ও সাধারণ জনগন সেখানে প্রতিবাদ করে। সড়ক দখল করে এবং সাধারণ জনগণের চলাচলের বিঘœ ঘটিয়ে এ ধরনের ব্যবসা করা থেকে ব্যবসায়ীদের নীবৃৎ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি বালু ব্যবসায়ী হামেদ আলী ও আব্দুস ছালাম।
