ঢাকাSaturday , 14 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার পাতনার বিলে নেট-পাটা অপসারণ

admin ঢাকা
আপডেট: 14 September 2019, 22:48

এমএ মামুন, দেবহাটা: দেবহাটায় পাতনা বিলের খালে জলাবদ্ধতা নিরসনের জন্য নেট-পাটা অপসারণ করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে সখিপুর ইউনিয়নের সকল গ্রাম পুলিশ উপস্থিত থেকে খালের মধ্যে থাকা সকল প্রকার অবৈধ দখল, কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করেন। পাতনার বিলে নেট-পাটা অপসারণ করায় এলাকাবাসী ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বলেন, অতীতে এই খালটি জলাবদ্ধতা নিরসনে উন্মুক্ত থাকলেও কালের পরিক্রমায় কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে খালের বুকে নেট পাটা দেওয়ায় খালটি তার পুরোনো যৌবন হারিয়ে ফেলেছে। এতে খালে জোয়ার ভাটার প্রবাহ প্রায় হারাতে বসেছে। তাই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক সকল প্রকার অবৈধ দখল, কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল খালের নেট-পাটা অপসারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *