ঢাকাSaturday , 14 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের উজিরপুরে চোরাকারবারী চক্রের ৩ মহিলা সদস্য আটক

admin ঢাকা
আপডেট: 14 September 2019, 22:30

বাপ্পী সরকার,চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজার থেকে চোরাকারবারী চক্রের ৩ মহিলা সদস্য আটক হয়েছে।

তারা হলেন সাতক্ষীরার ইটাগাছা এলাকার আব্দুল বারীর স্ত্রী বকুল খাতুন (৩৪), কদমতলা এলাকার সাহেব আলী হাওলাদারের স্ত্রী আসমা খাতুন ওরফে সালেহা (৫৫), তালা উপজেলার খলিলনগর এলাকার
আল-আমিন মোড়লের স্ত্রী রেকসোনা খাতুন (২৫)।

সূত্র জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উজিরপুর বাজারের রবীন্দ্র দেবনাথ বস্ত্রালয় থেকে ৩ জন মহিলা কাপড় কেনার জন্য দোকানে প্রবেশ করে। পরবর্তীতে ওই দোকানের মধ্যে থেকে একপেটি শাড়ি চুরি করে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দোকানের সিসি ক্যামেরার মাধ্যমে সনাক্ত করে চোর চক্রের ওই তিন সদস্যকে আটক করা হয়।

পরবর্তীতে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন থানার খবর দিলে উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *