ঢাকাFriday , 13 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে দাদার মৃত্যু, নাতির অবস্থা আশঙ্কাজনক

admin ঢাকা
আপডেট: 13 September 2019, 17:22

ডেস্ক রিপোর্ট: বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়া নাতিকে রক্ষা করতে যেয়ে দাদা পরবেশ সরদারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে সাতক্ষীরা শহরতলীর থানাঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মারাত্মক জখম নাতি পিয়াসকে (১৩) খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পরবেশ সরদার থানাঘাট গ্রামের মৃত আলিম উদ্দিন সরদারের ছেলে। নাতী পিয়াস সুন্দরবন টেস্কটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

নিহত পরবেশ সরদারের ছেলে ও আহত পিয়াসের বাবা মাহাফুজ সরদার জানান, পিয়াস একটি লোহার চ্যানেল নিয়ে তাদের ঘরের সামনে চাল বিহীন পরিত্যক্ত ঘরে নিয়ে গেলে আর্থিং এর তারে সে জড়িয়ে পড়ে। তার চিৎকার শুনে আমার বাবা পরবেশ সরদার তাকে রক্ষায় এগিয়ে গেলে তিনিও তারে জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্ত্রী ফতেমা, শ্বশুর ফজলুর রহমানসহ স্থানীয়রা দু’জনকে উদ্ধার করলেও বাবা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পিয়াসকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল পরে সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

সাতক্ষীরা জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহবুবর রহমান জানান, পিয়াসের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *