ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে সভা অনুষ্ঠিত

admin
September 12, 2019 11:07 pm
Link Copied!

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে গুনগত শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় কলেজের আইসিটি হলরুমে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক প্রোফেসর শেখ হারুনর রশীদ। শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, (মাউশি) খুলনা অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) এস কে মুস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক (কলেজ) ইনামুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট ও সহকারী অধ্যাপক পবিত্র মোহন দাশ। কলেজ রোভার স্কাউটস সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক কামিদুল হোসেন, মোল্লা সাবীর হোসেন, আজহারুল ইসলাম, শেখ মিজানুর রহমান, শংকর কুমার দাশ, আব্দুল আজিজ, শহীদুল ইসলাম, আকবর আলী, হাবিবউল্লাহ, ফেরদৌসী পপি, মনিরুল ইসলাম, এ এস এম মিজানুর রহমান, শাহানুর রহমান, মাসুদ করীম, আজিজুর রহমান, স্বপন কুমার মন্ডল, আব্দুর রহমান, শরিফুল ইসলাম, মনিরুজ্জামান (মহসিন), নাজমুল হুদা ডালিম, দৌলতুন্নেছা পারুল, এস এম ফিরোজ আহম্মেদ, আমিনুর রহমান, আবু জাফর সিদ্দিকি, রোকনুজ্জামান, আনোয়ার সিদ্দিকী, শাহজাহান কবীর, আসাদুজ্জামান, প্রদীপ কুমার মন্ডল, সামছুল হুদা কবীর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।