ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছিতে হরিদাস ঠাকুরের জন্মভিটায় নির্যাণ তিথি উৎসব উদযাপন

admin ঢাকা
আপডেট: 12 September 2019, 21:50

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছিতে নামাচার্য্য শ্রী শ্রী ব² হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমে দিনব্যাপী নির্যাণ তিথি উৎসব উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে নির্যাণ তিথির বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধিবাস কীর্তন পরিবেশন করেন মুরারীকাটির হরিবাসর সম্প্রদায়। দুপুরে অনুষ্ঠিত হয় ভগবত আলোচনা। ভগবত আলোচনা করেন হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সেবায়েত সদানন্দ দাস বাবাজি প্রভাস ও বাবু অনুকুল চন্দ্র দাস। আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র জানান- দিনব্যাপী এই অনুষ্ঠানে অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে। ভক্তদের আগমনে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। আশ্রমের সাধারণ সম্পাদক সন্দীপ রায় জানান- অনুষ্ঠানে সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেন তুলশীডাঙ্গার বাবু পরিতোষ ঘোষ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, কলারোয়া থানার সেকেন্ডে অফিসার রাজ শেখর পাল, এসআই সুবীর ঘোষ, কলারোয়া রূপালী ব্যাংকের ম্যানেজার আহসান কবির, পল্লীবিদ্যুতের রাজপুর সাবজোনাল অফিস ইনচার্জ সন্তোষ রায়, সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অসীম পাল, রবীন্দ্রনাথ ঘোষ, সন্তোষ পাল, কলারোয়া নিউজের সহ.সম্পাদক মিলন দত্ত, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, গোপাল ঘোষ বাবু, হোসেন আলী, উজ্জ্বল দাশ, উত্তম পাল, আনন্দ ঘোষ, সুনিল রায়, গীতা রানী মিত্র, নিখিল অধিকারী, উত্তম ঘোষ, পরিতষ ঘোষ, কলারোয়া পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *