Sunday, 6 September 2026

কলারোয়ায় এক পুলিশ সদস্য ডেঙ্গু আক্রান্ত

admin ঢাকা
আপডেট: 12 September 2019, 21:49

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মেহেদী হাসান (৩০) নামের এক পুলিশ সদস্য। কনস্টেবল মেহেদী হাসান কলারোয়ার কয়লা গ্রামের শহিদুল ইসলামের পুত্র। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত। বর্তমানে তিনি কলারোয়া হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ৫নং বেডে চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্ত মেহেদি হাসান জানান- গত ৪ সেপ্টেম্বর ১০ দিনের ছুটিতে বাড়িতে আসেন তিনি। ৭ সেপ্টেম্বর সে জ্বর সহ বিভিন্ন সমস্যা অনুভব করলে সাতক্ষীরায় একটি ল্যাবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়লেও সে নিজ বাড়ি কলারোয়ার কয়লায় অবস্থান করছিল। কিন্তু অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার কলারোয়া হাসপাতালে ভর্তি হন।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কামরুল ইসলাম জানান- মেহেদী হাসান নামে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে কলারোয়া হাসপাতালে মোট ২০জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন। এরমধ্যে ১৯ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *