ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন, মশক নিধন ঔষধ ও কয়েল বিতরণ

admin
September 12, 2019 9:49 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এডিস মশা নিরোধপূর্বক ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন, মশক নিধন ঔষধ ও কয়েল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পৃথকভাবে এগুলো বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের কাছে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ। মশক নিধনের জন্য প্রতিটি ইউনিয়নে প্রথম পর্যায়ে ৬টি করে স্প্রে মেশিন, ১৬০ প্যাকেট হারে লার্ভিসাইড ঔষধ বিতরণ করা হয়। গত ৯ সেপ্টেম্বর কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জরুরী ভিত্তিতে স্প্রে মেশিন ও মশক নিধন ঔষধ সরবরাহের ঘোষণা দিয়েছিলেন।
এদিকে, পৌরসভায় গরিব মানুষের মাঝে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে কয়েল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল জানান- কাউন্সিলরদের মাধ্যমে ৯টি ওয়ার্ডে ৩৮৪ প্যাকেট মশার কয়েল বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।