Sunday, 6 September 2026

কলারোয়ার জয়নগর একজন দিনমজুরের অর্থায়নে তৈরি হচ্ছে ৫১টি প্রতিমা

admin ঢাকা
আপডেট: 12 September 2019, 21:47

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার জয়নগর ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামে ৫১টি প্রতিমা তৈরি করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করলেন আনন্দ দাস। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে উপজেলার উত্তর জয়নগর গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ দাসের ছেলে আনন্দ দাস নিজ অর্থায়নে নিজের বাড়ি চত্বরে দূর্গা মায়ের প্রতিমাসহ ৫১ টি প্রতিমা তৈরি করেছেন। এই প্রথম ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে জয়নগর ইউনিয়নে ৫১টি দেব-দেবীর প্রতিমা তৈরি করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। আনন্দ দাস জানান- ‘এই ৫১টি দেব-দেবীর প্রতিমা তৈরির সিদ্ধান্ত ছিলো তার খামখেয়ালী। তিনি একজন দিনমজুর। ভিটা বাড়ি ছাড়া মাঠে তার কোন ফসলি জমি নাই। ২০২০ সালে ১শত প্রতিমা তৈরির প্রত্যাশা করছেন তিনি।’ তিনি আরো জানান- ‘৫১টি প্রতিমা তৈরির জন্য ভাস্করকে দিতে হচ্ছে ১লক্ষ টাকার মতো। ডেকোরেশনের জন্য ব্যয় হচ্ছে ৫০হাজার টাকা। পুরোহিতকে দিতে হচ্ছে ২৫ হাজার টাকা। সবমিলিয়ে ২লক্ষ টাকার বেশি ব্যয় হবে বলে তিনি জানিয়েছেন।’ প্রতিমা তৈরির কাজে নিয়োজিত শ্যামনগরের ভাস্কর কৃষ্ণ সানা জানান- ‘তিনি মনের মাধুরি মিশিয়ে হাতের ছোঁয়ায় একে একে ৫১টি দেব-দেবীর প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।’ তিনি আশা করছেন- ‘প্রতিমাগুলো মানুষের দৃষ্টি নন্দন হবে। পূজা শুরুর আগেই প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *