কুলিয়ায় পোল্ট্রি ব্যবসার আড়ালে মাদকের কারবার : ২২৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মফিজুল আটক
মীর খায়রুল আলম: দেবহাটা উপজেলার বহেরা এলাকা থেকে ২২৬ বোতল ফেন্সিডিলসহ মফিজুল ইসলাম(৩২) নাম এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে পোল্ট্রি মুরগির গাড়িতে মাদক পাচারের সময় হাতে নাতে ২২৬ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে। মফিজুল ইসলাম কুলিয়া বহেরা গ্রামের লুৎফর রহমানের ছেলে। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ এড়িয়ে ভারত থেকে অবৈধ পথে আনা মাদক পোল্ট্রির চালানের সাথে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিত সে। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রথম পাতায় উপজেলার মাদক খ্যাত কুলিয়া ইউনিয়নের কুলিয়া, বহেরা, খাসখামার ও পুষ্পকাটি গ্রামের মাদক ব্যবসায়ীরা হঠাৎ করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এমন বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ায় টনক নড়ে প্রশাসনের। মাদক ব্যবসায়ীরা ভোল পাল্টে বিভিন্ন লোক দেখানো, পোল্ট্রি ব্যবসা, নার্সারি ব্যবসা, বালির ব্যবসা, সুপারির ব্যবসা, স্যানিটারি ব্যবসা, পানের ব্যবসা, ইজিবাইক ভাড়ায় দেওয়া সামনে রেখে পুরাতন মাদক ব্যবসা ঠিকঠাক চালিয়ে যাচ্ছে অনেকেই। তাদেরই একজন মফিজুল। সূত্রে জানা গেছে, কিছু দিন আগে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্রসফায়ার এড়াতে ভিতু হয়ে স্থানীয় ক্ষমতাসীন দলের দু’একজন নেতাকে টাকার বিনিময়ে ম্যানেজ করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তাই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের মধ্যে (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার বহেরা গ্রামের মোসলেম গাজীর ছেলে রফিকুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী দেবহাটা থানা পুলিশের হাতে আটক হয়। পরদিন (১১ সেপ্টেম্বর) বুধবার রাতে র্যাবের হাতে আটক হয় আরো এক মাদক ব্যবসায়ী মফিজুল ইসলাম। এ বিষয়ে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের মেজর শামিম হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মফিজুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। একই সাথে ২২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা আইনে মামলা দায়ের করা হয়েছে’। মুখোশধারী এসব মাদক ব্যবসায়ী ও তাদের মদদদাতারে আইনের আওতায় এনে মাদকমুক্ত দেবহাটা গড়তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল ।

Leave a Reply