ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অবশেষে শুরু হল পৌরসভার ৪নং ওয়ার্ডে রাস্তা নির্মাণের কাজ

admin ঢাকা
আপডেট: 12 September 2019, 21:36

রাকিবুল ইসলাম: ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে শুরু হল সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডে রাস্তা নির্মাণের কাজ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের সুলতানপুর ক্লাব মাঠের সামনে প্রধান অতিথি হিসেবে ম্যকাডাম পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে সুলতানপুর ক্লাব মাঠের সামনে থেকে সুলতানপুর ঝিলপাড়া পর্যন্ত ২৫ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে ৮শ’ ১৭ মিটার ম্যকাডাম পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, শিমুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, আওয়ামী লীগ নেতা শেখ তৌহিদুজ্জামান চপল, ঠিকাদার প্রতিষ্ঠান মিষ্টি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুজিবুর রহমান, শেখ শাহাজান কবির সাজু, শেখ মোস্তাফিজুর রহমান সাদ্দাম, সুলতানপুর কাঁচা বাজার সমিতির মেম্বর মো. আব্দুর রহিম বাবু, কাজী বেলাল হোসেন, পৌরসভা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মীর আজিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *