শ্যামনগরে নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠীর সাথে বন বিভাগের যোগাযোগ স্থাপন সভা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠীর সাথে বন বিভাগের যোগাযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কদমতলা ফরেস্ট অফিস, মুন্সীগঞ্জ এর গ্রাউন্ড ফ্লোরে এ সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা “টকধরফ” এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন (গঔঋ) এর সহযোগিতায়, অবহেলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী দলিত ও মুন্ডা সম্প্রদায়ের মানবাধিকার বিষয়ক কার্যক্রম শক্তিশালী করার লক্ষে (চঐজঊউ) শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) আয়োজন এ সভার আয়োজন করে। ‘সামস’ এর সমন্বয়কারী যোসেফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্টেশন কর্মকর্তা মো. নরুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা যেহেতু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ আপনাদের জন্য বিশেষ দৃষ্টি থাকবে। তবে আমরা সুন্দরবন কে যদি মায়ের মত ভালোবাসি কেমন ভালোবাসা দরকার আপনারা ভাল জানেন। কেউ অবৈধ ভাবে প্রবেশ বা কোন কাজ করবেন না। অপরাধ করলে সাজা অবশ্যই পেতে হবে। বিশেষ অতিথি ছিলেন, কদমতলা ফরেস্ট অফিসের দেওয়ান মিজানুর রহমান। এক প্রশ্নোত্তরে বিশেষ অতিথি দেওয়ান মিজানুর রহমান বলেন পাশ নিতে গেলে ১লা জুলাই থেকে ৩১শে জুলাই আপনাদের আবেদন করতে হবে। আর বিশ দিয়ে কেউ মাছ শিকার করবেন না আর যদি কেউ করে আমাদের জানাবেন এটা আমাদের প্রত্যাশা। সভার সঞ্চালনা করেন প্রকল্প সহকারী সঞ্জয় মাঝি। সভায় বনজীবি ও মৎসজীবি সহ এলাকার মুন্ডা ও দলিত সম্প্রদায়ের দলনেতা-নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply