ঢাকাThursday , 12 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা মৎস্যজীবী সংগঠনগুলোর যৌথ সভা অনুষ্ঠিত

admin
September 12, 2019 12:04 am
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মৎস্যজীবি সংগঠন গুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শহীদ মুক্তিযোদ্ধা সড়কে এসকে সেরেস্তায় বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবি জেলে সমিতি এ সভার আয়োজন করে। শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আলী আশরাফের সভাপতিত্বে সভায় জলাবদ্ধতা দূরীকরণে নদী, খাল, জলাশয়ের নিরবিচ্ছিন্ন পানি প্রবাহ ও অবাধ পানি নিষ্কাশন নিশ্চিত করতে মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনা অবজ্ঞা করে ইজারাকৃত ছায়রাত মহালভুক্ত কৈখালী ইউনিয়নের নেবুখালী খাল (বদ্ধ) ও হাতকাটা খাল (বদ্ধ) জল মহালের মৎস্যজীবি সমবায় সমিতির লি. এর উৎপাদিত ১০ লক্ষাধিক টাকার মাছ লুট পাটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষতি পূরণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- জাতীয় মৎস্যজীবি সমিতির উপজেলা সভাপতি বাবু মধুজিৎ রপ্তান, আওয়ামী মৎস্যজীবি লীগ উপজেলা সভাপতি প্রভাষক মহিদ কুমার মন্ডল প্রমুখ। সভায় উল্লেখ করা হয় যে, গত ২৫ আগস্ট দৈনিক পত্রদূত পত্রিকায় জেলা প্রশাসক গণ বিজ্ঞপ্তিতে জেলার সকল উপজেলার ছয়রাত মহাল ভুক্ত ও চিংড়ি মহালভুক্ত সরকার কর্তৃক ইজারাকৃত নদী খাল ব্যতীত সকল নদী খাল জলাশয়ের অবৈধ দখল নেট পাটা অপসারণের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসকের সুনির্দিষ্ট নির্দেশনা স্বত্বেও কৈখালী ইউনিয়নের ইজারাকৃত নেবুখালীর খাল ও হাতকাটা খাল (বদ্ধ) জল মহালের উৎপাদিত মাছ রক্ষার জন্য একটি মাত্র পাটা অপসারণের নামে মানবিক কারণে একটা দিন সময় না দিয়েও ১০ লক্ষাধিক টাকার মাছ লুট করে দেওয়া হয়। উক্ত ঘটনায় পরানপুরের হরিপদ মন্ডলের পুত্র পবিত্র মন্ডল ও বাক্কার গাজী (সাবেক মেম্বর)-এর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বিবৃতি প্রদানের ও দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।