বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আলিপুরকে হারিয়ে ফাইনালে ফিংড়ী
ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ (অনূর্ধ্ব ১৭) ৩য় রাউন্ডের শেষ খেলায় আলিপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে ফিংড়ী ইউনিয়ন ফাইনালে উঠেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে খেলায় আলিপুর ইউনিয়ন ও ফিংড়ী ইউনিয়ন একাদশের মধ্যে ফাইনালে ওঠার এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে আলিপুর একাদশ গোল দিতে না পারায় ফিংড়ী একাদশের খেলোয়াড়দের একমাত্র গোলেই ফাইনালে ওঠে ফিংড়ী ইউনিয়ন। খেলাটি পরিচালনা করেন মাস্টার আবু ওয়াহিদ বাবলু, আসাদুজ্জামান আসাদ, শাম্মু ও বাবর আলী। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর সদস্য সচিব ইকবাল কবির খান বাপ্পী, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন । আগামী শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে ফিংড়ী ইউনিয়ন ও ধুলিহর ইউনিয়ন একাদশের মধ্যে শিরোপা জয়ের চুড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হবে।

Leave a Reply