কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পূর্বশত্রæতার জের ধরে এক কৃষকের ৩৪ শতক জমিতে ঘাসমারা বিষ দিয়ে ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় কলারোয়া থানা অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা গ্রামে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত আফছার আলী ও রমজান আলী জানান- কেরালকাতা মৌজার জেএলনং-৫৪,খতিয়ান নং-১, দাগ নং-২৩৪/৪০২ দাগের মোট ৩৪শতক জমি আছে। এই জমিতে রজমান আলী ২৪শতক ও আফছার আলী ১০শতক নিয়ে দীর্ঘদিন ধান চাষ করে আসছেন। পূর্বশত্রæতার জেরে রাতের আধারে ঘাসমারা বিষ প্রয়োগ করে জমির ফসল নষ্ট করেছে প্রতিপক্ষরা। এঘটনায় কলারোয়া থানায় ৪ জনের নামে সাধারণ ডায়েরী করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
