ঢাকাWednesday , 11 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবলীগ কর্মী নিহত, আহত ২

admin
September 11, 2019 11:30 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: যুবলীগের অনুষ্ঠান শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল-ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে নুরনগর ইউনিয়ন যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান (২৪) ঘটনাস্থলে নিহত হয়েছেন।। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে দুইজন । মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চালতেঘাটা ব্রি সংলগ্ন মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের সৈয়াদালীপুর গ্রামের আবু মুসার ছেলে। আহতরা হলেন, সৈয়দপুর গ্রামের কাদের গাজী ছেলে কবির ও মৃত আব্দুল গফুরের ছেলে হাফিজুর। সাতক্ষীরা পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু জানান, কালিগঞ্জে যুবলীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে একটি মটরসাইকেলে মোস্তাফিজসহ তিনজন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চালতেঘাটা ব্রিজ এলাকায় পৌছালেল বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিনজন মারাত্মক আহত হলে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মোস্তাফিজ মৃত্যু কোলে ঢলে পড়ে । অন্য দুজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ইঞ্জিনভ্যান জব্দ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।