Sunday, 6 September 2026

কলারোয়ায় বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 11 September 2019, 23:27

ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান হোসেন নামে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের কেরামত হোসেনের ছেলেও আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। স্থানীয়রা জানান, ইমরান হোসেন তার ঘরের সিলিং ফ্যান মেরামত করছিলেন। এ সময় সে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে রাতে কলারোয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল- গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *