ঢাকাWednesday , 11 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিকাশ এজেন্টদের ৪ কোটি টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 11 September 2019, 23:27

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বিকাশ পরিবেশক ফারুক কর্তৃক এজেন্টদের কাছ থেকে নেয়া ৪ কোটি টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত জেলায় কোন বিকাশ পরিবেশকদের ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। গতকাল বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলার তিন শতাধিক বিকাশ এজেন্টের পক্ষে সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি, জেলা টেলিকম ও মোবাইল ব্যাংকিং মালিক সমিতির সভাপতি কাজী আকতার হোসেন একথা বলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরার তিন শতাধিক বিকাশ এজেন্টদের কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা নিয়ে গত ১৪ জুলাই উধাও হয়ে যায় পরিবেশক ফারুক। বিকাশ এজেন্টরা তাদের পরিশ্রমের টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়ে। এঘটনায় আদালতে তিনটি মামলাও চলমান রয়েছে। এবিষয়ে বিকাশের খুলনা জোনাল অফিসসহ ঢাকা অফিসকে অবহিত করা হলে, তারা টাকা উদ্ধারে আশ্বাস দেন। পরবর্তীতে একটি করে ফরম এজেন্টদের কাছে পাঠিয়ে সেখানে স্বাক্ষর করতে বললে ওই ফোরামের লিখিত ভাষ্যগুলো ক্ষতিগ্রস্থ এজেন্টের স্বার্থের পরিপন্থী হওয়ায় এতে কেউ স্বাক্ষর করেননি।
তিনি বলেন, বিকাশ কোম্পানি এজেন্টদের টাকার কোন সমাধান না করে সম্প্রতি সাতক্ষীরায় পরিবেশক নিয়োগ দিয়েছেন। পরিবেশক নিয়োগে কোন আপত্তি নেই। কিন্তু এজেন্টদের টাকা পরিশোধ বা এর কোন সমাধান না করা পর্যন্ত পরিবেশকদের সাতক্ষীরায় কোন ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। এজেন্টরা তাদের কষ্টেউপার্জিত টাকা হারিয়ে প্রায় নিঃশ্ব হয়ে পড়েছেন। সেদিকে খেয়াল না করে এখানে বিকাশ ব্যবসা পরিচালনা করবে তা হবে না। আর এনিয়ে সাতক্ষীরায় যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়ভার বিকাশ কোম্পানিকেই বহন করতে হবে বলে এজেন্টদের পক্ষে তিনি হুশিয়ারী দেন। যদি কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে তার দায়িত্ব সাতক্ষীরা জেলা টেলিকম ও মোবাইল ব্যাংকিং মালিক সমিতি বহন করবে না বলে জানিয়ে তিনি বলেন, টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত সাতক্ষীরায় কোন বিকাশ পরিবেশকদের ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।
সংবাদ সম্মেলন থেকে আরো জানানো হয়, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কোন সমাধান না করে পরিবেশক নিয়োগ দেওয়ার প্রতিবাদে আগামী রবিবার (১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরায় বিকাশের সকল লেনদেন (পারশোনাল ও এজেন্ট) বন্ধ থাকবে। যদি এতেও কোন সুষ্ঠু সমাধান না হয় তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণে তারা বাধ্য হবেন। তিনি বিষয়টি দ্রæত নিষ্পত্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন স্থানের অর্ধশতাধিক এজেন্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *