ঢাকাWednesday , 11 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিতর্ক প্রতিযোগিতায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও উজ্জীবনী ইনস্টিটিউট দ্বিতীয় পর্বে উন্নীত

admin ঢাকা
আপডেট: 11 September 2019, 20:38

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদকাসক্তি, ইভটিজিং, স্মার্টফোনের অপব্যবহার, গুজবের কুফল প্রভৃতি বিষয়ে সচেতন ও সংবেদনশীল করার লক্ষ্যে আয়োজিত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও উজ্জীবনী ইনস্টিটিউট দ্বিতীয় পর্বে উন্নীত হয়েছে। ‘গুজব নয় যুক্তি নির্ভর প্রজন্ম গড়ি’ স্লোগানে অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল কার্যালয় ও কালিগঞ্জ থানার তত্ত্বাবধানে বুধবার (১১ সেপ্টেম্বর) পৃথক দু’টি ভেন্যুতে চারটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সকাল ১১ টায় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ‘প্রতিকার নয় প্রতিরোধই ডেঙ্গু মোকাবেলার প্রধান হাতিয়ার’ বিষয়ের পক্ষে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩ জন করে বিতার্কিক অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে একই বিদ্যালয়ে শিক্ষার্থী ও দলনেতা শ্রেয়া সরকার। মডারেটর ছিলেন মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দীন। সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিযোগিতার বিচারক রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কনিকা সরকার ও সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারিক আব্দুল্যাহ হাসান প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিতর্কে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে অভিধান এবং শ্রেষ্ঠ বক্তাকে জ্যামিতি বক্স প্রদান করেন।

অপরদিকে, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘অজ্ঞতাই বাল্যবিবাহ দূরীকরণে প্রধান অন্তরায়’ বিষয়ের পক্ষে বিতর্কে অংশ নেয় উজ্জীবনী ইনস্টিটিউট এবং বিপক্ষে অংশ নেয় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কে বিজয়ী হয়েছে উজ্জীবনী ইনস্টিটিউট এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে বিজয়ী দলের নেতা আয়েশা মেহজাবীন। মডারেটর ছিলেন ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ শামিম উর রহমান। প্রধান শিক্ষক জয়দেব ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজ্জীবনী ইনস্টিটিউটের পধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার বিচারক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।

এর আগে গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও নলতা মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় পর্বে উন্নীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *