নিজস্ব প্রতিনিধি: বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে সহকারী প্রধান শিক্ষক ইউসুপ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুব্রত সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অভিভাবক সদস্য কোমল সরদার, জাহিদ হাসান, রুপিয়া খাতুন,সাংবাদিক শের আলী প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিন লস্কর, ব্রজেন মন্ডলসহ অন্যান্য শিক্ষক মন্ডলী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান নিউজিল্যান্ড সফর সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন এবং তার অনুভূতি ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
