Sunday, 6 September 2026

কালিগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 11 September 2019, 20:18

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্দ্ধ-১৭ গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালে কৃষ্ণনগর ইউনিয়ন ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মধ্যকার খেলা নির্দ্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হয়।

পরবর্তীতে টাইব্রেকারে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ৫-৩ গোলের ব্যবধানে কৃষ্ণনগর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু এবং সহকারী হিসেবে ছিলেন মজনু এলাহী, আব্দুস সামাদ ও সেলিম।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন কৃষ্ণনগর ইউনিয়ন দলের খেলোয়াড় হোসাইন এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন রতনপুর ইউনিয়ন দলের তামিম। খেলা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি সরদার মোস্তফা শাহিন এবং বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *