ঢাকাWednesday , 11 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের মথুরেশপুর ইউপি’র দেয়া ও প্রবাজপুর গ্রামকে খোলা পায়খানা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা।

admin
September 11, 2019 8:01 pm
Link Copied!

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের দেয়া ও প্রবাজপুর গ্রামকে খোলা পায়খানা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।

গতকাল এ উপলক্ষে দেয়া মাঠে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সেখানে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের ওয়াল্ড ভিশন বাংলাদেশ’র কালিগঞ্জ উপজেলা ম্যানেজার আশীষ কুমার হালদার। নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার উৎপলা মন্ডলের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াশ অফিসার মোহাম্মদ সেলিম উল্লাহ, স্থানীয় ইউপি সদস্য কলিম গাজী, ওয়াটসন সদস্য হোসনে আরা বেগম, জাহানারা খাতুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন নবযাত্রা প্রখল্প এসবিসি সেশন পরিচালনা করে এলাকায় জনসচেতনতা সৃষ্টি করেছে যার ফলে উল্লেখিত দুটি গ্রামের কোন পরিবারে অস্বাস্থ্যকর ল্যাট্রিন নেই। আমরা জনগণ ও সরকারি-বেসরকারী প্রতিনিধিদের সমন্বয়ে পরবর্তীতে এই ইউনিয়নকে স্বাস্থ্যসম্মত ইউনিয়ন হিসেবে ঘোষণা করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।