ঢাকাWednesday , 11 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার গাজীরহাট দূর্গা মন্দিরের কমিটি গঠন: সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, সম্পাদক অজয়

admin
September 11, 2019 7:25 pm
Link Copied!

নওয়াপাড়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটার গাজীরহাট দূর্গা মন্দিরের কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে দূর্গা মন্দিরের সামনে সাবেক ইউপি সদস্য নিরাঞ্জন ঘোষের সভাপতিত্বে সকল সদস্য বৃন্দের উপস্থিতিতে কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে সুভাষ চন্দ্র ঘোষকে প্রধান উপদেষ্ঠা করা হয় এবং শরৎ চন্দ্র ঘোষকে সভাপতি, অজয় কুমার ঘোষকে সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ, দপ্তর সম্পাদক সুজিত সরকার, কোষাধ্যক্ষ বলরাম স্বর্নকার, সহ-কোষাধ্যক্ষ মৌসুম চ্যাটার্জী ও দেব্রত সরকার, মধুসূদন সরকার, মহানন্দ সরকার, দুলাল ঘোষ, ধীরেন্দ্রনাথ সরকার, গৌতম রায়, উত্তম ধাড়া, গোপাল চন্দ্র স্বর্নকার, মধুসূদন ঘোষ, বাসুদেব সরকার, পরিমল ঘোষ, মিন্টু ঘোষ, অলোকেশ সরকার বিপ্লব স্বর্নকার, বিকাশ সরকারকে সদস্য করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

সুষ্ঠু ও শান্তি পূর্ন ভাবে কমিটি পরিচালনা করতে নব মিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।