সাতক্ষীরার তালায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরার তালা উপজেলায় রহিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সূত্র জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত রহিমা খাতুনকে গুরুত্বর অবস্থায় গত সোমবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি অবস্থায় ক্রমান্বয়ে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। একপর্যায়ে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।
রহিমা খাতুন দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগছিলেন বলে জানাগেছে। আরও বিস্তারিত আসছে…..

Leave a Reply