ঢাকাTuesday , 10 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক গাজী মিজানকে সংবর্ধনা প্রদান

admin
September 10, 2019 11:56 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সরকারি পর্যায়ে নিউজিল্যান্ডে বিজ্ঞান বিষয়ে ১৫ দিনের সফল প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাবের হলরুমে ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে গাজী মিজানুর রহমান নিউজিল্যান্ড সফর সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন এবং তার অনুভূতি ব্যক্ত করেন।

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও আওয়ামী লীগ নেতা অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, ক্রীড়াব্যক্তিত্ব মনিরুজ্জামান মনি, নাজমুল আলম, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহম্মেদ, সদস্য লাভলু আক্তার, জিএম বারী, আফজাল হোসেন, সাংবাদিক হাবিবুল্যাহ বাহার, অফিস সহায়ক প্রসেনজিত ঘোষ প্রমুখ। অনুষ্ঠান থেকে সংবর্ধিত অতিথিকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।