সকলের প্রচেষ্টায় সাতক্ষীরাকে ডেঙ্গুমুক্ত করতে চাই : জেলা প্রশাসক মোস্তফা কামাল
কলারোয়া প্রতিনিধি: ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনায় কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা ও ডেঙ্গু বিস্তার রোধে জনসেচতনতামূলক কার্যক্রমের সার্বিক অগ্রগতি বিষয়ে জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন- ‘কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ পরিস্থিতি তুলনামূলক ভালো। তবে এখনই কোনভাবেই আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। ডেঙ্গু কোন আতঙ্কিত রোগ নয় বরং পরিচ্ছন্নতা ও সচেতনতার মধ্য দিয়ে ডেঙ্গুর প্রভাব রোধ করা সম্ভব।’ তিনি আরো বলেন- ‘এলাকার প্রতিটি বাড়ির আঙিনাসহ সকল স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এজন্য জনপ্রতিনিধিদের ভূমিকা অন্যতম। জনপ্রতিনিধি, শিক্ষক সমাজসহ সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাতক্ষীরাকে ডেঙ্গুমুক্ত জেলা করা সম্ভব।’ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস। কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাগণসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply