ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় শ্বশুরের মামলায় জামাতা গ্রেপ্তার

admin
September 9, 2019 11:05 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মজিবর খাঁ (৪৫) উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী গ্রামের ওজিয়ার খাঁ’র পুত্র। থানা সূত্র জানায়, অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশনায় এসআই ফারুক হোসেন, এএসআই রবিউল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মজিবর খাঁ’কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
থানায় দেয়া অভিযোগকারী আব্দুস সাত্তার জানান- গত ১৫ বছর পূর্বে মুজিবার রহমানের সাথে তার মেয়ে নিলুফা ইয়াসমিন (৩০) কে বিয়ে দেন। বিয়ের পরে তাদের কোল জুড়ে এক ছেলে ও এক মেয়ে সন্তান জন্ম নেয়। এরমধ্যে স্বামী মুজিবার রহমান যৌতুকের দাবীতে তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে প্রায় সময় মারধোর করতো। একপর্যায়ে যৌতুক লোভী স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে বাপের বাড়ীতে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে এলাকাবাসীর সহযোগিতায় আবারও তারা বিয়ে করে ঘর সংসার শুরু করে। এরমধ্যে কিছু দিন যেতে না যেতেই পূর্বের নেশায় ১লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে অমানুষিক ভাবে পিটিয়ে জখম করে। বর্তমানে ওই নারী জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, এঘটনা উল্লেখ্য করে আহত গৃহবধূর পিতা আব্দুস সাত্তার বাদী হয়ে কলারোয়া থানায় অভিযোগ দিয়ে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক সত্যতা পেয়ে যৌতুকলোভী মুজিবার রহমানকে সোমবার ভোর রাতে তার বাড়ি থেকে আটক করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, এবিষয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-১১(৯)১৯ দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।