ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার যুগিখালী বাজার কমিটির নির্বাচন সম্পন্ন : উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

admin
September 9, 2019 11:04 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুগীখালী বাজার কমিটি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে যুগিখালী বাজার কমিটির সভাপতি আব্দুল আজিজ দালাল, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান পিন্টু, সাংগাঠনিক সম্পাদক আবু সাইদ ও অর্থ সম্পাদক শামছুর রহমানসহ নির্বাচিত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। একই সাথে তারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু ও থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াসকেও ফুলেল শুভেচ্ছা জানান। গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের যুগিখালী বাজার কমিটি’র নির্বাচন সম্পন্ন হয়েছিল। ওই নির্বাচনে ৮জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্ব›িদ্বতায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪২জন ভোটারের মধ্যে ১৩৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে আব্দুল আজিজ দালাল ছাতা প্রতীকে ৭৮ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ডাক্তার আশরাফ আলী চেয়ার প্রতীকে ৬৯ভোট পান। সাধারণ সম্পাদক পদে অহিদুজ্জামান পিন্টু মোরগ প্রতীকে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী মিলন হোসেন ইলিশ মাছ প্রতীকে ৫৭ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে ৫৮ ভোট পেয়ে আম প্রতীকে নির্বাচিত হন আবু সাঈদ। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী রবিউল ইসলাম ইজ্জত দেয়াল ঘড়ি প্রতীকে পান ৫০ভোট। অর্থ বিষয়ক সম্পাদক পদে শামসুর রহমান ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী জিয়ারুল ইসলাম পান ৫৬ ভোট। ওই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদ সাদিকসহ অন্যরা সার্বিক তদারকিতে ছিলেন।
এদিকে, নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুসহ নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।