কলারোয়ায় ফেন্সিডিলসহ আটক ১
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সীমান্তে ফেন্সিডিল ও একটি ভ্যানসহ ইশারুল নামে (২৩) এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইশারুল ওই ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ফজর আলীর ছেলে। কাকডাঙ্গা বিওপির টহলরত হাবিলদার আবু তাহের জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইশারুল নামের ওই চোরাকারবারীকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। সন্ধ্যায় কলারোয়া থানায় তাকে সোপর্দ করেছে বিজিবি। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে থানা সূত্র জানায়।

Leave a Reply