ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 9 September 2019, 23:02

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৮ম শ্রেণিতে পড়–য়া ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে কলারোয়া থানায় বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহরণের শিকার ছাত্রীর চাচা। সোমবার দুপুর দেড়টার দিকে কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের নিজ বাড়ি থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগের বিবরণে জানা যায়, মেয়েটির পিতা মালায়েশিয়ায় থাকায় তার ভাইজিকে চাচা ও তার পরিবার দেখাশুনা করেন। মেয়েটি কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। তার স্কুলে যাওয়া আসার পথে গত কয়েক মাস যাবৎ কলারোয়া কাঁচা বাজার এলাকার মৃত বাবলার ছেলে আজমল হোসেন (১৯) তাকে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো। একপর্যায়ে মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সোমবার ওই সময় বাড়ি থেকে জোরপূর্বক তার ভাইজিকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর-উল-গীয়াস জানান, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই-বাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *