ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার কেঁড়াগাছির গাড়াখালি থেকে তলুইগাছা ক্যাম্প পর্যন্ত সড়কটির বেহাল দশা

admin ঢাকা
আপডেট: 9 September 2019, 23:00

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি মোড় থেকে তলুইগাছা বিজিবি’র বিওপি ক্যাম্প পর্যন্ত পাকা সড়কটির কয়েকটি স্থান সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। সড়কটি সীমান্তের জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। ওই রাস্তা দিয়ে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিয়ে থাকেন। তাছাড়া সীমান্তবর্তী কলারোয়ার ভাদিয়ালী, গাড়াখালি, কুঠিবাড়ি, কেঁড়াগাছি, চারাবাড়ি, কাকডাঙ্গা, বাগাডাঙ্গা, সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা, বাঁশদহা, কুশখালিসহ পার্শবর্তী এলাকার জনসাধারণ যাতায়াত করে থাকে। কিন্তু রাস্তাটির কিছু কিছু স্থানে পিচের কার্পেটিং ও ইট-খোয়া উঠে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। ভূক্তভোগিরা জানিয়েছেন- ভাদিয়ালি ব্রিজ থেকে গাড়াখালি মোল্যা বাড়ি পর্যন্ত প্রায় ১কি.মি. রাস্তা, কুঠিবাড়ি থেকে কেঁড়াগাছি বাজার পর্যন্ত ১কি.মি. রাস্তা ও কেঁড়াগাছি বিনে আলীর মোড়ের কালভার্ট সংলগ্ন স্থানটি বেহাল অবস্থায় রূপ নিয়েছে। এয়াড়া চারাবাড়ি মোড় থেকে তলুইগাছা পর্যন্ত ১কি.মি. রাস্তাটির কার্পেটিং ও ইটের খোয়া উঠে খানাখন্দে পরিণত হয়েছে। সেখান দিয়ে যানবাহন চলাচলে অনুপযোগি হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান- ‘রাস্তটির কিছু অংশ এতটাই খারাপ যে, আমরা প্রয়োজনীয় মালামাল বহন করতে পারছি না। তাছাড়া জরুরী মুহ‚র্তে রাস্তা দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া স্কুল-কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এমতাবস্থায় রাস্তাটি জরুরিভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *