ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চিঠি : রাকেশ সরকার

admin ঢাকা
আপডেট: 9 September 2019, 22:59

তোমার সেই চিঠিখানি

রেখেছি আজও আদরে,

বন্ধী করে মনের খাঁচায়

হৃদয়ের মণি কোঠরে।

হতো যখনই মনটি খারাপ

তোমারই আলাপের অভাবে,

কথা বলতাম চিঠির সাথে

খামখেয়ালি স্বভাবে।

যখনই আমার মন উঠিত

না পাওয়ার দুঃখেতে ভরে,

বুকেতে জড়িয়ে চিঠিখানি

নিতাম আপন করে।

চিঠির মাঝে লুকিয়ে থাকা

তোমার ঐ লাজুক মুখ,

যা দেখে ভরতো হৃদয়

খুঁজে পেতাম সুখ।

কি করে বোঝাতাম আমি

ভালোবাসিতাম কতখানি,

আজ তুমি রয়েছ দূরে

তবু কাছে সেই চিঠিখানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *