ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কার্গো আটক : মালিককে এক মাসের সাজা

admin ঢাকা
আপডেট: 9 September 2019, 22:58

সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি : তালা উপজেলার কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে কার্গোর মালিককে ১ মাসের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন অভিযান পরিচালনা করেন। জানা যায়, খুলনার পাইকগাছা উপজেলার লাড়–লী গ্রামের মো: লুৎফুর রহমানের ছেলে মো: আতিয়ার রহমান দীর্ঘদিন ধরে তালা উপজেলার চরকানাইদিয়া কপোতাক্ষ নদ থেকে কার্গো নিয়ে নিয়মিতভাবে বালু উত্তোলন করে আসছিল। সোমবার সকালে তালা উপজেলার চরকানাইদিয়া কপোতাক্ষ নদ থেকে দু’শ্রমিক নিয়ে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন কার্গো ও কার্গোর মালিক মো: আতিয়ার রহমানকে আটক করে। পরে ভভ্রাম্যমান আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ১৫ (১) ধারার অপরাধে কার্গোর মালিককে এক মাসের সাজা প্রদান করেন ও কার্গো জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *