আশাশুনি প্রতিনিধি: ‘বহু ভাষার সাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা’ এ স্লাগানকে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্মকর্তা আবু মুছার উপস্থাপনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন- বর্তমান সরকার শিক্ষাবান্ধব নীতি প্রণয়ন করে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা মানুষকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করতে বয়স্ক শিক্ষা, প্রাক-প্রাথমিক শিক্ষা, ঝরে পড়া শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা করেছে। সরকারের কার্যক্রমকে এগিয়ে নিতে প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে। তাহলে অচিরেই আমরা শত ভাগ স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হতে পারব।
