ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ৫ জনসহ গ্রেফতার ১৯

admin
September 9, 2019 10:49 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ৫ জনসহ ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় পুলিশ ৩০ বোতল ফেন্সিডিল ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৪ জন, কলারোয়া থানা থেকে ২ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ১ জন, শ্যামনগর থানা থেকে ২ জন, আশাশুনি থানা থেকে ৩ জন, দেবহাটা থানা থেকে ২ জন, পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ মোট ১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ৩ টি মাদকের মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।