ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৪৮তম জাতীয় ক্রীড়ার ফুটবল প্রতিযোগিতায় নলতা মাধ্যমিক বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 9 September 2019, 22:50

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়ার ফুটবল প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নলতা মাধ্যমিক বিদ্যালয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ ফাইনালে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা গোলশূণ্য ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে নলতা মাধ্যমিক বিদ্যালয় ৪-২ গোলের ব্যবধানে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠকে পরাজিত করে।

এর আগে সকালে একই মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় নলতা মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়কে এবং রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু, সোহাগ, বাবু, মামুন ও মহিবুল্যাহ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফিফা রেফারি প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, থানার উপ-পরিদর্শক মনির তরফদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *