নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অনুর্দ্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের তৃতীয় পর্বের খেলা উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে উঠার লড়াইয়ে কৃষ্ণনগর, দক্ষিণ শ্রীপুর ও রতনপুর ইউনিয়ন সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে লীগ পদ্ধতিতে পরস্পরের মুখোমুখি হয়।
রতনপুর ইউনিয়ন তাদের দু’টি খেলায় পরাজিত হওয়ায় দক্ষিণ শ্রীপুর ও কৃষ্ণনগর ইউনিয়ন টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলা পরিচালনা করেন সোহাগ, বাবু, মামুন, রফিকু ও রুবেল।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুর্দ্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কৃষ্ণনগর ইউনিয়ন ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন মুখোমুখি হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
