ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্যোগ ঝুঁকি হ্রাস করণ নেটওয়ার্ক গঠনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 9 September 2019, 22:41

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাস করণ নেটওয়ার্ক গঠনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সার্কিট হাউজ সভাকক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান, পৌর মেয়র মো. তাসকিন আহমেদ চিশতি, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান মো. আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার দেবহাটা সাজিয়া আফরিন, জাতীয় সমন্বয়কারী আনোয়ারুল কবির, নবজীবন প্রকল্পসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠানে বক্তারা বলেন বিশ্বের দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ সময় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে নানা রকম দুর্যোগ সংগঠিত হচ্ছে এবং নানা রকম রোগ বালাই দেখা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের ২০১৯ সালের অনুষ্ঠিত সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে আগাম প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন সকলের সমন্বিত নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা সাতক্ষীরা জেলাতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *