ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংবাদ প্রকাশের জেরে সংবাদ কর্মীর উপর হামলা

admin ঢাকা
আপডেট: 9 September 2019, 22:40

মাজহারুল ইসলাম: পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরায় এক সংবাদ কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের লাবনী মোড়ের মৌচাক সুইটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, শহরের পলাশপোল জর্জ কোট এলাকার হাসান রেজা দীর্ঘদিন যাবৎ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকায় সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গত জানুয়ারি মাসের ১৯ তারিখে ওই পত্রিকায় ‘সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারের গড ফাদার এখন চাঁদপুরের হিমেল’ শিরোনামে হাসান রেজা একটি সংবাদ পরিবেশন করে। তথ্যের ভিত্তিতে উক্ত খবরে উল্লেখ থাকে হিমেলের লাইনসম্যান হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে শহরের মাছখোলা এলাকার মৃত আলী আহম্মেদ মোল্লার ছেলে তরিকুল ইসলাম। তারই জের ধরে তরিকুল বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হাসান রেজাকে হুমকি দিয়ে আসছিল। পরবর্তীতে ৭ সেপ্টেম্বর বিকেলে হাসান রেজাকে একা পেয়ে তার উপর হামলা চালায় তরিকুল। এ সময় হাসান রেজাকে নির্জন এলাকায় একা পেলে হত্যা করারও হুমকি দেয় সে। ঘটনাস্থলে সাধারণ লোকজনের বুঝে উঠার আগেই তাৎক্ষণিক তরিকুল সেখান থেকে চলে যায়। এ ঘটনায় হাসান রেজা নিজের ও তার পরিবারের জীবনের নিরাপত্তায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সদর থানার সাধারণ ডায়েরি নং-৪৯৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *