সবুজ বাংলা বহুমুখী সমবায় সমিতির ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: সবুজ বাংলা বহুমুখী সমবায় সমিতির নতুন সদস্য সংগ্রহ ও ঋণদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর ) বিকেলে শহরের নবারুন স্কুল মোড়ে সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সবুজ বাংলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো: আমিনুর রহমান (উল্লাস)। বিশেষ অতিথি ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক শেখ মাহফুজুর রহমান (জন), পরিচালক মীর হাসিবুর রহমান উজ্জল, সুন্দরবন সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আহসানুর রহমান রাজীব। আরো উপস্থিত ছিলেন, রাউফুজ্জামান, কাজী আলমগীর, মেহেদী হাসান, রবিউল ইসলাম প্রমুখ। এসময় সমিতির কর্মকর্তারা জানান, ইসলামি শরিয়া মোতাবেক পরিচালিত এই প্রতিষ্ঠানটি সুদ মুক্ত ঋণ প্রদান করবে।

Leave a Reply