ঢাকাMonday , 9 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বাদাবন সম্ভার পণ্যের উদ্বোধন

admin
September 9, 2019 9:46 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নতুনভাবে যাত্রা শুরু করল বাদাবন সম্ভারের পণ্য। সোমবার (৯ সেপ্টেম্বর) শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামে বাদাবন সম্ভারের নিজস্ব কার্যালয়ে কেওড়ার আচার, কেওড়ার চকলেট ও কেওড়ার জেলি তৈরির মধ্য দিয়ে নতুন রূপে ও নতুনভাবে আবারও পথ চলা শুরু করে বাদাবন সম্ভার। বাঘ বিধবা নারী ও অসহায় প্রান্তিক বনজীবি জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে গড়ে ওঠে বাদাবন সম্ভার। সুন্দরবনের কাঠ বহির্ভূত বনজ সম্পদ দ্বারা সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিবেশে ও অর্গানিকভাবে প্রস্তুতকৃত বিভিন্ন পণ্য সামগ্রী আধুনিকতার ছোঁয়ায় বোয়েম ও প্যাকেট জাত করছে বাদাবান সম্ভার কর্তৃপক্ষ। বাদাবন সম্ভার এর পণ্য তৈরির কাজে সহযোগিতা বা কারিগর হিসেবে দায়িত্ব পালন করে চলেছে একদল বাঘ বিধবা নারী ও প্রান্তিক বনজীবি নারী পুরুষ। বাদাবন সম্ভারের পণ্য উৎপাদন ও বিক্রয় ব্যবস্থাপনাকে আরো একধাপ এগিয়ে নিতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। এলাকা কিংবা বাইরের সকল শ্রেণির ভোক্তাদের ক্রয় ক্ষমতার আওতায় থাকে সে বিষয়ে প্রতিটি পণ্যের মূল্য ও পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ক্রেতা সাধারণ দেশের যে কোন প্রান্ত থেকে ঘরে সবে এসব পণ্য সামগ্রী সংগ্রহ করতে পারে তার জন্য রাখা হয়েছে অনলাইন ব্যবস্থা। এছাড়াও বাদাবন সম্ভারের ৫টি আউটলেট থেকেও পণ্য সামগ্রী সংগ্রহ করা যাবে। বাদাবন সম্ভারের চেয়ারম্যান শেফালী বিবি বলেন, “কেওড়া সুন্দরবনের ঔষধি গুন সমৃদ্ধ একটি খাদ্য উপযোগী ফল। কেওড়া আমাশয়, ক্ষুধামন্দা, হজম শক্তি বৃদ্ধি, বমি ভাব দূর, মুখে রুচি ফিরিয়ে আনা সহ নানা ধরনের উপকার করে।” বাদাবন সম্ভার পরিচালনা কমিটির অন্যতম সদস্য পিরামিন ইসহাক বলেন, “শিশুদের সুন্দরবনের অর্গানিক কেওড়া চকলেট, জেলি ও আচার খাওয়ানোর অভ্যাস করতে পারলে, দেশের ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি মোম বাতি জ্বালানোর চেয়ে বাদাবন সম্ভারের অর্গানিক মোমবাতি ঘরে জ্বালালে দীর্ঘক্ষণ আলো পাওয়া, ঘরকে সুগন্ধি করে তোলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি থেকে পরিবারের প্রত্যেক সদস্যকে নিরাপদ রাখা সম্ভব হবে”। বারসিক এর সহযোগিতায় গড়ে ওঠা বাদাবন সম্ভারের শুভ উদ্বোধনকালীন সময়ে বাদাবন সম্ভার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, ফরেস্টার পিরামিন ইসহাক, বারসিক এর ভারপ্রাপ্ত এলাকা সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার ও উৎপাদক দল সহ বনজীবি নারী পুরুষেরা উপস্থিত ছিলেন। বাবদাবন সম্ভারের কার্যক্রমে সংহতি প্রকাশ করেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।