ঢাকাWednesday , 29 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আজিজ খান আর নেই

admin ঢাকা
আপডেট: 29 August 2018, 00:09

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুল আজিজ খাঁন (৬০) আর নেই। সোমবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানান জটিল রোগে ভুগছিলেন। তিনি উপজেলার মুন্সিখানপুর গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান।
পরে রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন মণিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেন খান, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবর রহমান, মো. সিরাজুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল হোসেন, থানা যুবদল সভাপতি আসাদুজ্জামান মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ মিলন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. গোলাম মোস্তফা খান মিঠু, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *