দেবহাটায় ২১টি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তার আওতায় আনা হবে: পূজার আইন শৃঙ্খলা বিষয়ক সভায় ওসি বিপ্লব সাহা
এমএ মামুন, দেবহাটা: দেবহাটায় দূর্গা পূজা বিষয়ক প্রস্তুতি সভায় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, আসন্ন দূর্গা পূজায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে কঠোর নিরাপত্তা। যদি কোন ব্যক্তি পূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন শৃঙ্খলা বিঘিœত ঘটানোর চেষ্টা করে তাহলে কোন ছাড় দেওয়া হবে না। দেবহাটায় দূর্গা পূজার জন্য প্রস্তুত ২১ পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তদারকি করবে। পূজায় নিরাপত্তা দিতে পুলিশের পাশাপাশি আনছার সদস্য সহ সকল বাহিনী কাজ করে যাবে।
সোমবার সকাল ১১টায় থানা মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে দেবহাটা থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি গ্রহনের লক্ষ্যে উপজেলার সকল পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদেদেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক চন্দ্রকান্ত মল্লিক।
এসময় উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওসি বিপ্লব কুমার সাহা দূর্গা পূজা শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সকলের মতামত গ্রহন করেন।
Leave a Reply